মুসিয়ালার ক্যারিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ বায়ার্ন সভাপতির
একটার পর একটা চোটে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে জার্মান তারকা জামাল মুসিয়ালাকে। এবার জানা গেল, শারীরিক সমস্যার পাশাপাশি স্নায়ুর রোগেও ভুগছেন বায়ার্ন মিউনিখের এই মিডফিল্ডার। তার পুরোনো ফর্মে ফেরা নিয়েও সংশয় প্রকাশ করেছেন বায়ার্নের অনারারি সভাপতি উলি হোনেস।
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২২:১